২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

ঢাবির সূর্যসেন হলে থাপ্পড়ের প্রতিবাদে জুনিয়র সিনিয়রকে পাল্টা থাপ্পড়

আপডেট: জুলাই ২৫, ২০১৯

  • Facebook Share
ঢাবির সূর্যসেন হলে থাপ্পড়ের প্রতিবাদে জুনিয়র সিনিয়রকে পাল্টা থাপ্পড়

ঢাবি প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের গেষ্টরুমে সিনিয়র জুনিয়রকে থাপ্পর দিলে জুনিয়র সিনিয়রকে পাল্টা থাপ্পড় মারে।
বুধবার (২৪ জুলাই)  আনুমানিক রাত ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের গেষ্টরুমে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী  আরাফাত হোসাইন অভি তার জুনিয়র অর্থনীতি ডিপার্টমেন্টের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আবু সাঈদকে চড় মারে তখন ক্ষিপ্ত হয়ে আবু সাঈদ তার সিনিয়রকে পাল্টা চড় মারে।তবে এই বিষয়ে আবু সাঈদের কাছে জানতে চাইলে তিনি তেমন কিছু বলতে রাজি হয়নি। তিনি শুধু বলেন গেষ্টরুমে সবাই আমার এলাকার ভাই। তারা আমাকে অনেক ভালবাসে। বিষয়টি নিয়ে যা হয়ে গেছে যাক এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না। উল্লেখ্য আবু সাঈদের বাড়ি সাতক্ষীরা।  এই ঘটনার পর সাঈদের উপর কোন প্রকার চাপ আসছে কিনা জানতে চাইলে তিনি দৈনিক সময়ের কণ্ঠকে বলেন, বিষয়টি সেখানেই মিটমাট  হয়ে যায় পরে আমাকে কেউ কিছু বলেনি।
নাম প্রকাশ না করার শর্তে আবু সাঈদের বন্ধু দৈনিক সময়ের কণ্ঠকে বলেন, গেষ্টরুমে এই ঘটনা ঘটার পর সিনিয়র ভাইরা আবু সাঈদের মাথায় পানি দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করেন এবং তাকে তার রুমে পৌছে দেন।
নাম প্রকাশ না করার শর্তে  অত্র হলের ২য় বর্ষের এক শিক্ষার্থী দৈনিক সময়ের কণ্ঠকে বলেন, গেষ্টরুমে চর থাপ্পর এটা আমাদের হলে স্বাভাবিক ব্যাপার। সিনিয়ররা প্রায়ই এরকম চর থাপ্পর দিয়ে থাকেন। তিনি আরো বলেন গতকাল গেষ্টরুমে আরো অনেককেই চড় দেয়া হয়েছিলো তবে আবু সাঈদ একটু ভিতু টাইপের ছেলে সে হয়তো ভয় পেয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলো তাই তাকে চড় দিলে সে পাল্টা চড় মারে।