২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

নীলফামারীতে পুলিশ সুপারের সচেতনতা মূলক লিফলেট বিতরণ

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০১৯

  • Facebook Share
নীলফামারীতে পুলিশ সুপারের সচেতনতা মূলক লিফলেট বিতরণ

মো: নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে মোটরসাইকেল চালানো নিয়ে নিরাপত্তা বিষয়ক সচেতনতা মূলক লিফলেট
বিতরণ করেছেন পুলিশ সুপার আশরাফ হোসেন পিপিএম। আজ সোমবার (৯ সেপ্টেম্বর)
নীলফামারী জেলা সদরের চেীরঙ্গী মোড়, গাছবাড়ী, কালিতলা সহ বিভিন্ন স্থানে
মোটনসাইকেল আরোহিদের নিজ হাতে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন পুলিশ
সুপার আশরাফ হোসেন পিপিএম। নিরাপত্তার বিষয়ে মোটরসাইকেল আরোহিদের নানা
বিষয়ে পরামর্শ প্রদান করেন পুলিশ সুপার। এসময় পুলিশ সুপার বলেন, আইনের
ভয়ে নয় নিজের সন্তান ও পরিবারের কথা ভেবে হেলমেট পরিধান করে মোটরসাইকেল
চালানোর পরামর্শ দেন। তিনি আরো বলেন আপনারা যদি নিজ দায়িত্বে নিজের
সুরক্ষার কথা না ভাবেন তাহলে কোন একদিন আপনি দূর্ঘটনার সম্মুখীন হলে
আপনাদের পরিবারের কি হবে তা ভেবেছেন কখনো।