আপডেট: জানুয়ারি ৭, ২০২০

আপডেট:

ফরিদপুর প্রতিনিধি
বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই ¯েøাগান নিয়ে র্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকায় দীর্ঘদিন যাবৎ কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদ্প্রেক্ষিতে ০৬/০১/২০২০ তারিখ বিকালে গোপন উৎস থেকে তথ্য পাওয়া যায় যে, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া ট্রাক টার্মিনালের সামনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হচ্ছে। এ প্রেক্ষিতে ফরিদপুর র্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ০৬/০১/২০২০ইং তারিখ ১৭.০৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া ট্রাক টার্মিনালের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ ছালাম বেপারী(৪৩), পিং- মৃত গেন্দু বেপারী, সাং- সোহরাব মন্ডল পাড়া, উত্তর দৌলতদিয়া, থানা-গোয়ালন্দঘাট, জেলা- রাজবাড়ী’কে আটক করে। এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ১০১ (একশত এক) পিস ইয়াবা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১ টি সীমকার্ডসহ ০১ মোবাইল ফোন জব্দ করা হয়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে উক্ত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল এবং দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ইয়াবা রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে ।