আপডেট: সেপ্টেম্বর ৯, ২০১৯

আপডেট:

মোঃ খোরশেদ আলম ( কুমিল্লা জেলা প্রতিনিধি, দৈনিক সময়ের কণ্ঠ) ঃ
কুমিল্লার মুরাদনগরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় আওয়ামী লীগের পলিটিক্যাল ফেলো সৈয়দ রাজিব আহাম্মদের উদ্যোগে `অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা’ বিষয়ক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার মুরাদনগর সরকার ম্যানশনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শীরীন সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল অফিসার আবুল বাসার।
দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় গণতন্ত্র, গণতান্ত্রিক রাষ্ট্র, রাজনীতি, রাজনৈতিক দল ও বাংলাদেশ আ’লীগের গঠনতন্ত্রসহ রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়ে ফ্লিপচার্টের মাধ্যমে বিষদভাবে আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় আগত অতিথিবৃন্দ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সময়োপযোগী এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনে সহযোগিতার জন্য ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতি কৃতজ্ঞতা জানান এবং প্রশিক্ষণার্থী আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আ’লীগের রাজনৈতিক অবস্থানকে সুসংহত করার আহবান জানান।