আপডেট: ডিসেম্বর ১০, ২০১৯

আপডেট:

ভোলা প্রতিনিধিঃমোঃ-জাফর ইসলামঃ-ভোলার সদর হাসপাতালে মঙ্গলবার দুপুরে গোপন তথ্যের ভিওিতে অভিযান চালিয়ে ৫ দালালকে আটক করে র্যাব। তারা প্রতিনিয়ত ভোলা সদর হাসপাতালে আসা চিকিৎসা সেবা নিতে আসা গরীব অসহায় বিভিন্ন রোগীদের প্রতারণার ফাঁদে ফেলে নির্দিষ্ট ডায়াগনেস্টিক সেন্টার ও ফার্মেসীতে নিয়ে উচ্চ মূল্যে টাকা হাতিয়ে নেন।আটককৃতরা হলেন, আব্দুল কালাম(৬০), মোঃ কাসেম(৬০), মোঃ আক্তার (৪৫), মোঃ আহাদ(২৪) ও মোঃ হোসেন (২৮)। এরা সবাই ভোলা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।
র্যাব-৮ ভোলা ক্যাম্প ডিএডি মোঃ জহিরুল ইসলাম জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোলা সদর হাসপাতাল থেকে ওই ৫জন দালালকে আটক করি আমরা। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪জনকে ১ মাস কারাদন্ড ও মোঃ হোসেনকে ৫ শত টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিদওয়ানুর ইসলাম।