২৫, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ৬ মুহররম ১৪৪২

ক্যাম্পাসে রাতে প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট: সেপ্টেম্বর ১১, ২০১৯

  • Facebook Share
ক্যাম্পাসে রাতে প্রবেশে নিষেধাজ্ঞা

জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত সাড়ে ১০টার পর থেকে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের বেলা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তাই নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০:৩০ মিনিটের পর শিক্ষার্থীদের অবস্থান না করার নির্দেশ প্রদান করা হলো। সংশ্লিষ্ট বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রক্টর তদারকি করবেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহদিুজ্জামান বলেন, কিছুদিন যাবৎ ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতদের মাদক সেবন, ছিনতাই এবং চাঁদাবাজির প্রবণতা বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় শিক্ষার্থীদের।