আপডেট: জুলাই ৩০, ২০১৯

আপডেট:

এম নুরুজ্জামান শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে বন্যার্তদের মাঝে জেলা বিএনপির উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়।আজ সোমবার শেরপুর জেলা বিএনপির উদ্যোগে সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের ব্যাঙের মোড়, কামারের চর এবং শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়নের প্রায় ৮ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে চাল-ডাল-আলুসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।উক্ত ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান,ভাইস চেয়ারম্যান শাহজাহান খান, ড্যাবের সাবেক সভাপতি এ জেড এম জাহিদ, ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃওয়ারেস আলী মামুন এবং শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল ও শহর বিএনপি অঙ্গ সংগঠনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।এসময় নজরুল ইসলাম খান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।