২২, জানুয়ারী, ২০২১, শুক্রবার | | ৮ জমাদিউস সানি ১৪৪২

রানীশংকৈলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের শুভ উদ্ভোদন

আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৯

  • Facebook Share
রানীশংকৈলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের শুভ উদ্ভোদন

  নাজমুল হোসেন,রানীশংকৈল, ঠাকুরগাঁ প্রতিনিধি : জাতীর জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে  বালক  অনূর্ধ্ব  ১৭ এর শুভ উদ্বোধন হয়েছে রাণীশংকৈল উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে।              আজ ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উক্ত খেলায়   রানীশংকৈলের নিবাহী অফিসার মোসুমী আফরিদার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর সাধারণ সম্পাদক জনাব ও পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার,, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা।              আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার, রানিশংকেল থানার তদন্ত ওসি খায়রুল আলম ডন,মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমদ সরকার সহ রানিশংকেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ গন।