২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

এক বছর আগের গাইড ওয়াল নির্মিত রাস্তা অনেকাংশই নদী গর্ভে বিলীন

আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০১৯

  • Facebook Share
এক বছর আগের গাইড ওয়াল নির্মিত রাস্তা অনেকাংশই নদী গর্ভে বিলীন

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, ঃ কলাপাড়ায় তেগাছিয়া ইউনিয়নে মাত্র এক বছর আগে নির্মাণ করা গাইড ওয়ালসহ সড়ক নদীতে ধসে পরেছে । যে কোন সময় সড়কটিতে হতে পরে বড় ধরনের দুর্ঘটনার পাশাপাশি কলাপাড়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্নের শঙ্কা দেখা দিয়েছে। সাধারণ মানুষ ভিন্ন কোন পথ না থাকায় মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারের সড়ক দিয়ে হোন্ডা, টমটম, অটোবাইকে ঝুঁকিপুর্ণ চলাচল করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র এক বছর আগে নির্মাণ করা বর্তমানে সড়কটি ধসে যাওয়া রোধে অতি দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া প্রয়োজন। না হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। দুর্ভোগ লাঘবে দ্রæত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।

মিঠাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন জানান, বেহাল দশায় পর্যদুস্ত এ রাস্তাটি শীঘ্রই সংস্কার করা না হলে বড় ধরনের কোন ভয়াবহ র্ধর্ঘটনা ঘটার শংকায় রয়েছে এলাকাবাসী। বিষয়টি এলজিইডি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কলাপাড়াউপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, বিষয়টি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ও জরূরী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।