আপডেট: মার্চ ৩০, ২০১৯

আপডেট:

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা কমান্ডের আয়োজনে পুনরায় এমপি নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য শিবলী সাদিক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজুকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে বীর মুক্তিযোদ্ধারা।
গতকাল উপজেলা অডিটরিয়ামে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক।
সভায় প্রধান অতিথি বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতির শ্রেষ্ঠ সন্তানরাই আজ আমাদের সংবর্ধিত করছেন। দিনটি আমার জীবনে একটি শ্রেষ্ঠ দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান স্বাধীনতাযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানী বর্বর বাহিনীকে বিতারিত করার মাধ্যমে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র ছিনিয়ে এনেছে জাতির এ শ্রেষ্ঠ সন্তানরা।
তিনি আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পিতার স্বপ্ন বাস্তবায়নে সোনার বাংলা গড়ছেন নতুন প্রজন্মের জন্য।
মুক্তিযোদ্ধা মোস্তাক মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু জেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন, পৌর মেয়র লিয়াকত আলী সরকার, সার্কেল এ এসপি মিথুন সরকার, থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, প্রবীণ রাজনীতিবিদ আব্দুল আজিজ সরকার, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি আকরাম হোসেন প্রমুখ।