২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

ইউএসটিসিতে আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০১৯

  • Facebook Share
ইউএসটিসিতে আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাজ্জাদ হোছাইন(ইউএসটিসি): ‘সম্মিলিত প্রচেষ্টায় পারে একটি সমাজ ও দেশকে বদলাতে’ এই মূলমন্ত্রকে প্রতিপাদ্য করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (ইউএসটিসি) এফসেট ডিবেট ক্লাব এর আয়োজনে সম্পন্ন হলো আন্তঃঅনুষদ মিক্স- আপ তর্কযুদ্ধ ২০১৯ ইং।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান,প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সিএসই বিভাগের প্রধান শেখ মু. হাবিবউল্লাহ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী নুর ই আলম সিদ্দিকী, সিএসই ডিপার্টমেন্টের শিক্ষক ও এফসেট ডিবেট ক্লাবের মডারেটর ইসরাত জাহান।

এফসেট ডিবেট ক্লাব ইউএসটিসি’র ৫ম কার্যকরী কমিটির সভাপতি কাজী তাওকীর জাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যবৃন্দ ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের সব ডিপার্টমেন্টের শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন,’সুন্দর চেতনার অধিকারী হতে বিতর্ক চর্চার কোন বিকল্প নেই। নিজেকে জানা, সামনের পৃথিবীর নেতৃত্বে নিজের অবস্থান দৃঢ় করার অন্যতম উপায় বিতর্ক।’ তিনি জয়ী দলকে অভিনন্দন জানান। সেই সাথে বিজিতদেরও হতাশ না হয়ে বিতর্ক চর্চা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বক্তব্যে শেখ মু. হাবিবউল্লাহ বলেন”বিতর্ক মানুষকে সুন্দর করে কথা বলতে, সুন্দর মনের অধিকারী হতে শেখায়। নতুনকে জানার ও শেখার আগ্রহ নিয়েই বিতর্ক করার জন্য সকল বিতার্কিকদের প্রতি আহ্বান জানান।”

প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ১৪ টি দলের মধ্যে বিজয়ী হন ই-তর্ক। ই-তর্ক দলের সদস্য ছিলেন দিব্যজ্যোতি পাল, সুদেশনা দাশ গুপ্তা ও ফারিহা আনজুম মাহি। বিজিত দল এলসিজিপিএ দলের হয়ে প্রতিযোগিতায় অংশ নেন তানভীর মোর্শেদ, সায়েদা ফাহিমা মাকনুন ও অন্তু বড়ুয়া। সেরা বিতার্কিক নির্বাচিত হোন দিব্যজ্যোতি পাল ও সেরা উদীয়মান বিতার্কিক নির্বাচিত হোন শাফায়েত উল্লাহ মারুফ।
প্রতিযোগিতা শেষে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার ও প্রতিযোগিদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।  

উল্লেখ্য, গত শুক্রবার ডি ব্লক, এফসেট ইউএসটিসি তে শুরু হওয়া এফসেট ডিবেট ক্লাব ইউএসটিসির এই আয়োজনে ইউএসটিসির পাঁচটি অনুষদের মোট ১৪ টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগীতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে নবীন বিতার্কিক সহ সেরা ২০ বিতার্কিককে খুঁজে বের করা হয়।