২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

সীতাকুণ্ডের কুমিরায় ট্রাক চাপায় বৃদ্ধা নারী নিহত

আপডেট: জুলাই ১৭, ২০১৯

  • Facebook Share
সীতাকুণ্ডের কুমিরায় ট্রাক চাপায় বৃদ্ধা নারী নিহত

খোরশেদ আলম<বিশেষ প্রতিনিধি,চট্টগ্রাম :
সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় শেফালী দাস (৬০) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার কুমিরাস্থ সোলতানা মন্দির এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোহাম্মদ আবু আবদুল্লাহ।

জানা যায়, দুপুরে বৃদ্ধা শেফালী দাস নিজের বাড়ির দিকে যাওয়ার জন্য রাস্তার পূর্বপাশ্ব থেকে পশ্চিম পার্শ্বে পার হওয়ার সময় চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিরা ফায়ার সার্ভিস চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত শেফালী দাশ সোলতানা মন্দির এলাকা সাংবাদিক কৃষ্ণ চন্দ্র দাসের বাড়ির মৃত নিহার রঞ্জন দাসের স্ত্রী। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।