২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

হারানো শিশুকে ফিরে পেতে চায় তার মা বাবা

আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০১৯

  • Facebook Share
হারানো শিশুকে ফিরে পেতে চায় তার মা বাবা

আপন আর্য্য, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী থানা এলাকা থেকে মো: হামিদুল নামের এক শিশু হারিয়ে গেছে। তার বয়স ৯ বছর। গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, স্বাস্থ্য মধ্যম, উচ্চতা আনুমানিক ৪ ফুট, মাথার চুল ছোট ছোট কালো। পড়নে ছিল কালো রংয়ের হাফ প্যান্ট ও সবুজ রংয়ের গেঞ্জি।

সে গত ১৮ আগস্ট সকাল আনুমানিক ১১ টার দিকে কালিহাতী থানা এলাকার চাটিপাড়া নামক স্থান থেকে নিখোঁজ হয়েছে। তাকে সম্ভাব্য সকল জায়গায় খুজেছে তার মা-বাবাসহ নিকট আত্মীয়রা। সম্ভাব্য সকল জায়গায় খুঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে তার মা মোছা: হামিদা বেগম, কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর- ৮৭২, তারিখ: ১৯.০৮.২০১৯খ্রি.।

কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে কালিহাতী থানায় অথবা (০১৭১৭৫৯৮৬৩৪) (০১৯৬০০৯৯৫২৬) যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন ছেলেটির মা-বাবা।