আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০১৯

আপডেট:

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( অনূর্ধ্ব-১৭) জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে নীলফামারী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্টিত উদ্বোধনী খেলায় কিশোরগঞ্জ উপজেলা দল ৩-১ গোলে ডোমার উপজেলা দলকে পরাজিত করে জয়ী হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাহমেদ, ডোমার উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতেমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ,জেলা ক্রীড়া অফিসার আবুল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমূখ।জেলা পর্যায়ের খেলায় ৬টি উপজেলা ও ১টি পৌরসভার দল অংশ গ্রহণ করবে বলে জানান আয়োজকরা।