আপডেট: ডিসেম্বর ২, ২০১৮

আপডেট:

খোকন দৌলতপুর : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে গ্রীণ লাইফ সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
২ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় নূরুজ্জামান বিশ্বাস অডিটেরিয়ামে গ্রীণ লাইফ সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। প্রথমে একটি র্যালী অডিটেরিয়াম থেকে শুরু হয়ে আল্লারদর্গা বাজার প্রদক্ষিণ করে অডিটেরিয়ামে ফিরে আসে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর সমাজ সেবা অফিসার মোঃ সানোয়ার আলি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইদ্রিস আলি বিশ্বাস মাদ্রাসার মাহতামীম মৌলানা সামসুল হক সাহেব, সভাপতিত্ব করেন গ্রীণ লাইফ সেচ্ছা সেবক সংগঠনের সভাপতি আলী আমির হামজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক প্রমূখ। সংগঠনটি মানব সেবায় এলাকায় সেচ্ছায় রক্তদান, শীত বস্ত্র বিতরণসহ নানা রকম জনহিতকর কর্মকান্ড চালিয়ে আসছে।
দৌলতপুরে জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত
খোকন দৌলতপুর : কুষ্টিয়া দৌলতপুর উপজেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার আল্লারদর্গা জাতীয়পার্টির প্রধান কার্যালয় চত্বরে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক জেলা জাতীয়পার্টি শাহরিয়ার জামিল জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন সাধারন সম্পাদক জেলা জাতীয়পার্টি আব্দুল আল মামুন পিয়ার, কৃষি বিষয়ক সম্পাদক জেলা জাতীয়পার্টি দিনার আহামেদ বুলবুল, ভারপ্রাপ্ত সম্পাদক দৌলতপুর উপজেলা জাতীয়পার্টি নাজমুল হুদা, দেলুয়ার হোসেন, আওয়াল হোসেন, সভাপতি আদাবাড়ীয়া ইউনিয়ন ইনসার আলী, ১৪ ইউনিয়নের নেতা কর্মিবৃন্দ। উক্ত সভায় সভাপতিত্ব করেন মীর আব্দুল আওয়াল । বর্ধিত সভায় বক্তারা দাবী করেন কুষ্টিয়া- ১ (দৌলতপুর) আসন মহাজোট থেকে আমরা চাই, আমাদের এটা জোর দাবী। বক্তারা তাদের বক্তব্যে জাতীয়পার্টি মনোনিত প্রার্থী শাহরিয়ার জামিল জুয়েল কে মহাজোটের প্রার্থী মনোনীত করা হলে জয় নিঃশ্চিত হবে বলে দাবী করেন।