আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০১৯

আপডেট:

মোঃ হাবিবুর রহমান,পঞ্চগড়:
বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় জেলা রোভার স্কাউট এর নির্বাহী কমিটির সভা ১৮-০৯-২০১৯ ইং তারিখ রোজ বুধবার বিকাল ৪.০০ ঘটিকার সময় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এবং বিভিন্ন কলেজ থেকে আসা গ্রুপ সভাপতি ও আর,এস এল। সভায় পঞ্চগড় জেলা রোভারের বার্ষিক আয় ও ব্যায় তুলে ধরা হয় এবং বিভিন্ন রকম রোভারের প্রোগ্রাম সমাজ উন্নয়ন মূলক কাজ, সেবা দান নিয়ে প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন পঞ্চগড় জেলা রোভারের সম্পাদক এমদাদুল হক। তিনি আরো বলেন পূর্বের থেকে বর্তমান পঞ্চগড় জেলা রোভার অনেক এগিয়ে আছে সব রকম কাজে নিয়জিত থাকে এবং বিভিন্ন সেবা প্রোদান করেন। অন্যন্য জেলার তুলনায় পঞ্চগড় জেলা রোভার অনেকটাই এগিয়ে আছে ভবিষ্যতে অারো আগিয়ে যাবে তিনি এমনটাই আসা বাদি এবং অন্যন্যরা কথার সাথে এক মত পোষন করেন। সভা শেষে জেলা প্রশাসক স্কাউট আইডি কার্ড বিতরণ উদ্বোধন করেন।