আপডেট: মার্চ ১৩, ২০১৯

আপডেট:

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিনা ভোটে চেয়ারম্যান হলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আব্দুল মালেক সরকার।
চেয়ারম্যান পদে ৩জন প্রার্থীর মধ্যে জাসদ প্রার্থী আব্দুর রহমান ও জাকের পার্টির আশিকুর রহমান গতকাল বুধবার প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন বিকাল ৫টায় প্রার্থিতা প্রত্যাহার করায় তিনি নির্বাচিত হন। প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মোস্তফা কামাল বলেন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থীর মধ্যে মো. রফিকুল ইসলাম রাকিব প্রত্যাহার করেছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দিতা করছেন।
অপরদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং প্রতিপ প্রার্থীর নিকট থেকে আর্থিক সুবিধা গ্রহণ করে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার করায় উপজেলা জাসদ সভাপতি মোঃ আব্দুর রহমান সরকারকে উপজেলা জাসদ এর সভাপতির পদ থেকে অব্যাহতি ও প্রাথমিক সদস্যপদ বাতিল করার জন্য জেলা ও কেন্দ্রীয় জাসদ নেতৃবৃন্দের নিকট সুপারিশ করা হয়। উপজেলা জাসদ সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম মাস্টার স্বারিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে