২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

জরাজির্ন ব্রিজেই যাতায়াত, দুর্ভোগের শেষ নেই

আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯

  • Facebook Share
জরাজির্ন ব্রিজেই যাতায়াত, দুর্ভোগের শেষ নেই

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলাধীন ভিতরবন্দ ইউনিয়নের অন্তর্গত দোয়ালিপাড়া থেকে ঝাঁকুয়াবাড়ি ও কালিগঞ্জ যাওয়ার একমাত্র রাস্তায় এই ব্রিজটি অবস্থিত। ভবানীপুর নামক এলাকয় অবস্থিত এই বীজটি দীর্ঘ প্রায় ৬ বছর থেকে এরকম জরাজির্ন অবস্থা হয়ে আছে। খোঁজ নিয়ে জানা যায় ঝাঁকুয়াবাড়ি ও কালিগঞ্জ এলাকায় প্রায় পঁচিশ ত্রিশ হাজার মানুষের বসবাস। ইউনিয়ন পরিষদ, উপজেলা শহর কিংবা জেলা শহরে যাতায়াতের একমাত্র রাস্তা এটি। এই রাস্তা দিয়ে প্রতিদিন পাঁচ, সাত হাজার লোকের যাতায়াত। বিকল্প কোন যাতায়াতের রাস্তা না থাকায় সবাই বিপদের ঝুঁকি নিয়েই এই নড়বড়ে, জরাজির্ন ব্রিজের উপর দিয়েই প্রতিনিয়ত চলাচল করছে। এলাকাবাসি জানায়, এভাবে চলাচল করতে গিয়ে প্রতিদিনই কোন না কোন দুর্ঘটনা ঘটছে। কয়েকদিন আগে স্কুলগামি ছেলেমেয়েরা ব্রিজ পার হতে গিয়ে পড়ে গিয়ে আহত হয়েছে। রিকশা নিয়ে কোনভাবেই এই ব্রিজ পারাপার করা সম্ভব নয়। অনেকেই সাইকেল মোটর সাইকেল নিয়ে চলতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছে। এমনকি হেটে পার হতে গিয়েও ব্রিজের আলগা রডগুলোতে হোচট খেয়ে অনেকে আহত হচ্ছে। এই এলাকার কেউ যদি মারাত্মক অনুস্থ হয়ে পরে এবং তাকে দ্রুত হাসপাতালে নেয়ার প্রয়োজন হয় তবে তাকে দ্রুত হাসপাতালে নেয়া সম্ভব হবে না। এলাকাবসি জানায়, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা ব্রিজটি পুনঃনির্মানের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পরে আর কোন খোঁজ রাখে নি। তাই বাধ্য হয়ে এলাকাবাসি যাতায়াতের একটু সুবিধার জন্য ব্রিজের উপড়ে বাঁশের চটা বিছিয়ে দিতে চেয়েছিল। কিন্তু স্থানীয় ইউপি চেয়ারম্যান নাকি উক্ত বাঁশের চটা দিতে বাধা দিয়েছে। এলাকাবাসী উক্ত ক্ষতিগ্রস্থ, ব্যবহারের অনুপযোগী ব্রিজটি পুনঃনির্মান করে তাদের যাতায়াতের সুব্যবস্থা করে দিতে স্থানীয় জনপ্রতিনিধি ও যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে।