২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

হরিণাকুণ্ডু মাদক জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত

আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯

  • Facebook Share
হরিণাকুণ্ডু মাদক জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত

হরিণাকুণ্ডু ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন কে ‘না’ বলি শীর্ষক বিশেষ আইন শৃংখলা বিষয়ক সভা শনিবার সকাল ১০ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। হরিণাকুণ্ডু থানা ও কমিউনিটি পুলিশিং এর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের জাতীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান। হরিণাকু-ু থানার ওসি আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার, পৌর মেয়র শাহিনূর রহমান রিন্টু, অধ্যক্ষ শরিফুল ইসলাম ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মাস্টার মহি উদ্দীন আহাম্মেদ। সভায় অন্যান্যের মধ্যে সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম,  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মিডিয়া কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে যে কোন মূল্যে সমাজ থেকে এ সব অপরাধ দূর করতে জনগনের সহযোগিতা কামনা করেন।