৩০, সেপ্টেম্বর, ২০২০, বুধবার | | ১২ সফর ১৪৪২

মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের ৬দফা দাবি আদায়ের আন্দোলন পিছিয়েছে ৯ অক্টোবর

আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯

  • Facebook Share
মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের ৬দফা দাবি আদায়ের আন্দোলন পিছিয়েছে ৯ অক্টোবর

স্টাফ রিপোর্টার 

২৫শেসেপ্টেম্বর রোজ বুধবার মুক্তিযোদ্ধো সন্তান ও প্রজন্মের কোটাসহ ৬দফা দাবি আদায়ে আন্দোলনে যাওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন দিক বিবেচনা করে আন্দোলনের তারিখ পরিবর্তন করা হয় , নতুন তারিখ ৯অক্টোবর থেকে।  কেন তারিখ পরিবর্তন করা হয়, সে সম্পর্কে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের আন্দোলনের প্রতিনিধি হিসেবে ‘অহিদুল ইসলাম তুষার’  বলেন বিভিন্ন দিক বিবেচনা করেই আন্দোলনের তারিখ পরিবর্তন করা হয়েছে এবং এটা সবার সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে ।  আন্দোলনের তারিখ পরিবর্তনের কারণ সম্পর্কে তিনি বলেনঃ মাননীয় প্রধানমন্ত্রী দেশে না থাকলে, অান্দোলন করে লাভ কি!কথায় যুক্তিও অাছে। অান্দোলন চলাকালীন সময়ে যদি বলা হয়, প্রধানমন্ত্রী দেশে অাসলে সিদ্ধান্ত জানানো হবে, তখন কিন্তু টানা ৮-১০ দিন অান্দোলন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।তিনি দেশে ফিরবেন ১তারিখ। আবার ভারতে সফরে যাবেন ৫ তারিখ, দেশে অাসবেন ৭ তারিখে।
> NSI এর পরীক্ষা ২৮, ৪ এবং৫ তারিখে অনুষ্ঠিত হবে। এটা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ একটা সার্কুলার ।হেলাফেলার সুযোগ নেই।
>সমাজসেবা অধিদপ্তরের বড় একটা সার্কুলার অাছে। পরীক্ষা ২৭ তারিখে। পরীক্ষাটা হবে নিজ নিজ জেলায়।২৫,২৬ তারিখ অান্দোলন করে, পরীক্ষার জন্য নিজ জেলায় যাওয়া এবং পুনরায় ঢাকা অাসা কষ্টকর।
>শারদীয় দুর্গোৎসব ০৪-৮ তারিখ পর্যন্ত।
তাই সবকিছু বিবেচনা করে, ৯ই অক্টোবর থেকে অামরা অান্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ৯তারিখ থেকে টানা অান্দোলন চলবে এবং অামরা সফল হয়েই ঘরে ফিরবো ইনশা-অাল্লাহ্ ।

পরিশেষে তিনি আমাদের একথাই বলেন যে ,নাম মাত্র শুধু একটা আন্দোলনে যেতে চাই না এমন একটি আন্দোলন হবে যা মুক্তিযোদ্ধা , মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে  ।যেহেতু আমরা আরো সময় পেয়েছি আমরা কাজগুলা আরো গুছিয়ে নিবো সুন্দর এবং সফলতার স্বার্থে আমরা আমাদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবকরব