আপডেট: মার্চ ১৪, ২০১৯

আপডেট:

আব্বাস সরকার কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ“সুস্থ কিডনি, সবার জন্য, সর্বত্র” কিডনি রোগ প্রতিরোধে আসুন সবাই সচেতন হই স্লোগান নিয়ে কামারখন্দে বিশ্ব কিডনি দিবস ২০১৯ পালন করা হয়েছে।
কিডনি ফাউন্ডেশন বাংলাদেশ সিরাজগঞ্জ শাখা ও খোকন মেমোরিয়াল হসপিটালের আয়োজনে বিশ্ব কিডনি দিবস ২০১৯ উদযাপন করা হয়।
বৃহস্পতিবার সকাল এগারটার দিকে খোকন মেমোরিয়াল হসপিটালের ম্যানেজার এডমিন মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন থেকে কিডনি দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। পরে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্শন হয়ে খোকন মেমোরিয়াল হসপিটালে গিয়ে শেষ হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কামারখন্দ প্রেসক্লাবের আহবায়ক গোলাম কিবরিয়া, খোকন মেমোরিয়াল হসপিটালের সোস্যাল ওয়েল ফেয়ার অফিসার রমেন্দ্র নাথ মন্ডল, হসপিটালের স্টাফ মোস্তাকিন সরকার, রেবেকা সুলতানা প্রমুখ।