১০, মে, ২০২১, সোমবার | | ২৮ রমজান ১৪৪২

মৌলভীবাজারে গাড়ি ভর্তি ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি উদ্ধার

আপডেট: অক্টোবর ৫, ২০১৯

  • Facebook Share
মৌলভীবাজারে গাড়ি ভর্তি ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি উদ্ধার

বিশেষ প্রতিনিধি// মৌলভীবাজার শেরপুর সড়কের সরকার বাজার এলাকা থেকে প্রাইভেট নোহা গাড়ি  ভর্তি দেড় লক্ষাধিক ভারতীয় নাসির বিড়ি আটক করেছে স্থানীয় এলাকাবাসী।এসময় গাড়ির চালক ও সহযোগি পালিয়ে যায়।
শুক্রবার(৪ অক্টোবর)দিবাগত রাত ১টার দিকে সরকারবাজার এলাকায়(ঢাকা মেট্রো চ-১৩-৮৮৯৪)গাড়িসহ আটক করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ওসি আলমঙ্গীর হোসেন জানান,রাতে সরকার বাজার এলাকা হয়ে ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি পাচার হচ্ছে এমন সময় স্থানীয় লোকজন একটি প্রাইভেট নোহা গাড়ি ভর্তি গাড়িটির গতিরোধ করে। এসময় গাড়ির চালক ও সহযোগি পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে নাসির বিড়ি ও গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 
তিনি আরো জানান নাসির বিড়ির আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা।
এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।