আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯

আপডেট:

মো. আবু নাঈম, পঞ্চগড়:রাতের আঁধারে হিন্দু ধর্মালম্বিদের কালীমন্দিরে প্রবেশ করে প্রতিমার মন্ডু কেটটে চুরি করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের দিঘলগ্রাম কালী মন্দিরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এদিকে মন্ডুহীন প্রতিমা দেখে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতার করা হোক।এবিষয়ে দিঘলগ্রাম কালি মন্দির কমিটির সভাপতি খকেন্দ্র বর্মন জানায়, মন্দির রক্ষনাবেক্ষনের জন্য নিয়োজিত শ্রী উপেন্দ্রনাথ বর্মন আজ সকালে কালী মন্দিরে পৌঁছালে দেখেন মন্দিরে অবস্থিত প্রতিমার মন্ডু নেই। পরে আমরা বিষয়টি জানতে পারি।ঘটনার পর সোমবার সকালে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন।