২৯, অক্টোবর, ২০২০, বৃহস্পতিবার | | ১২ রবিউল আউয়াল ১৪৪২

টঙ্গীতে ছাত্র দলের বিক্ষোভ মিছিল

আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২০

  • Facebook Share
টঙ্গীতে ছাত্র দলের বিক্ষোভ মিছিল


গাজীপুরের  টঙ্গীতে গত  কাল বৃহস্পতিবার দুপুরে পূর্ব-পশ্চিম থানা ছাত্রদল ও টংগী সরকারী কলেজ ছাত্রদলের উদ্দ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি চেরাগআলী টোকিও টাওয়ারের সামনে থেকে বের হয়ে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।টংগী পশ্চিম থানা সভাপতি পদ প্রার্থী মোঃ মাসুম সিকদারের  সভাপতিত্বে ও টংগী পুর্বথানা সভাপতি পদপ্রার্থী মোঃ সাব্বির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।এতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান ও কেন্দ্রীয় কমিটির ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের গাড়ি বহরে হামলার নিন্দা জানান।মিছিলটিতে আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের  রিয়াদ, অংকন, তানভীর প্রমুখ।