২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

কলাপাড়ায় প্রতিবন্ধিকে পিটিয়ে হাসপাতালে পাঠালো ছাগল মালিক

আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯

  • Facebook Share
কলাপাড়ায় প্রতিবন্ধিকে পিটিয়ে হাসপাতালে পাঠালো ছাগল মালিক

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, ঃ কলাপাড়ায় নিজের ডাল ক্ষেত থেকে ছাগল তারানোর অপরাধে মো.জামাল হোসেন (৪৭) নামের এক শারীরিক প্রতিবন্ধীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে ছাগল মালিকের বিরুদ্ধে। মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামে ওই প্রতিবন্ধিকে লাঠি দিয়ে বেধরক পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেয়া হয়েছে। রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আহত জামাল হোসেন জানান, একই এলাকার নেছার উদ্দিন’র ছাগল তার ক্ষেতে ঢুকে ফসল নস্ট করছিল। এসময় তিনি ছাগলটি তারাতে গেলে ছাগল মালিকের সাথে বাকবিতান্ডার সৃষ্টি হয়। এক পর্যায় নেছার উদ্দিন এর নেতৃত্বে মো মোতালেব (৬০) ও মো.মাইনুদ্দিন (৩৫) তাকে লাঠি দিয়ে বেধরক পিটাতে থাকে। এতে তার মাথা ফেটে গেলে রক্তাক্ত আবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়।

এ ব্যাপারে অভিযুক্ত ছাগল মালিক নেছার উদ্দিন’র সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

কলাপাড়া থানা অফিসার ইনচার্জ মো.মনিরুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। আভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।