আপডেট: ডিসেম্বর ২২, ২০১৮

আপডেট:

মোঃসোলায়মান আলম (গাজীপুর প্রতিনিধি):সারা দেশে চলছে নির্বাচন এর গনজোয়ার।থেমে নেই কোন পারা মহল্লা এই নির্বাচন এর কথা থেকে।কিন্তু এর ভিতরেও সারা দেশে ঘটছে বিভিন্ন মামলা হামলার ঘটনা।সেই রকম গাজীপুর ১ আসনে থেকে ধানের শীষ প্রার্থী তানভীর আহমেদ চৌধুরী আজ সংবাদ সম্মেলন করে এই হামলা মামলার কথা সংবাদ কর্মীদের বলছেন।তিনি সংবাদ কর্মীদের জানান তার জন্য জনসংযোগ করার কারনে নেতা কর্মীগন বিভিন্ন ভাবে হামলার শিকার হচ্ছে।তিনি কালিয়াকৈর এলাকায় প্রচারনা চালানোর সময় তার দলীয় কর্মীদের উপর আওয়ামীলীগ এর লোকজন অনেক হামলা করে থাকেন। গত কালকেও তার তিনজন জেতা কর্মী আওয়ামীলীগ এর হামলায় আহত হন।তিনি রিটার্নীং অফিসার এর কাছে এই হামলার বিষয় উল্লেখ্য করেন।কিন্তু রিটার্নিং অফিসার তদন্ত করার আশ্বাস দেন।গত কাল রাতে এই হামলার করার ফলে বিএনপি প্রার্থী কালিয়াকৈর থানায় এফআইআর দাখিল করতে যায়।কিন্তু কোন এফআইআর গ্রহন করা হয়নি বলে যান তানভীর আহমেদ চৌধুরী।সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।লেভেল প্লেয়িং ফিল্ড নেই,তাই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য নির্বাচন কমিশন এর নিকট আহ্বান জানান।উক্ত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।