আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯

আপডেট:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কঙ্কালসহ সহি উদ্দিন (৩৫) নামে এক চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
সহি উদ্দিন বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের সিরাজল হকের ছেলে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সারমারা বাজার থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় নাসির উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, উত্তর সারমারা এলাকা থেকে এক নারীর কঙ্কাল নিয়ে যাওয়ার পথে সারমারা বাজারের নিরাপত্তাকর্মীদের হাতে ধরা পরেন সহি উদ্দিন। পরে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তাহেরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।