২২, এপ্রিল, ২০২১, বৃহস্পতিবার | | ১০ রমজান ১৪৪২

কয়রায় জুয়ার আসরে পুলিশি হানা : আটক ৫

আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৯

  • Facebook Share
কয়রায় জুয়ার আসরে পুলিশি হানা : আটক ৫

কয়রা উপজেলার একটি জুয়ার আসরে হানা দিয়েছে কয়রা থানা পুলিশ। বুধবার (২৫ সেপ্টম্বর) দিবাগত রাত ১ টার দিকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৫  জুয়াড়িকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর এলাকার আইয়ুব আলীর বাড়ীর ভিতর জুয়া খেলা হচ্ছে, গোপন সংবাদের ভিত্তিতে এমন অভিযোগ পেয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেনের নির্দেশনায় রাত ১টার দিকে সেখানে অভিযান চালান এস আই আসাদুল ইসলাম ও এস আই আবু সায়েম সহ একদল পুলিশ। এ সময় সেখান থেকে জুয়া খেলারত অবস্থায় ৫ ব্যাক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ইসলামপুর এলাকার মনিরুল মোড়ল (৪৫), হারুন সরদার (২৪), রবিউল (৩০)। শ্রীফলতলা এলাকার হাকিম (৪০) ও ঘুগরাঘাটী এলাকার খোকন মোড়ল (৩৫)।
পরে (২৬ সেপ্টেম্বর) বৃহষ্পতিবার আটক ব্যক্তিদেরকে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্টেট আদালতে হাজির করা হয়৷ সহকারী কমিশনার ভূমি মোঃ নুরে আলম সিদ্দিকী প্রত্যেক আসামীকে ৩ দিনের কারাদন্ড প্রদান করেন৷