২৪, আগস্ট, ২০২০, সোমবার | | ৫ মুহররম ১৪৪২

জন্মদিনে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিরামপুরে কেক কর্তন ও দোয়া অনুষ্ঠিত

আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০১৯

  • Facebook Share
জন্মদিনে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিরামপুরে কেক কর্তন ও দোয়া অনুষ্ঠিত

জাকিরুল ইসলাম, বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধিঃ
হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মানবতার জননী বিশ্ব শান্তির অগ্রদূত বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে কেক কর্তন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ঢাকামোড়ে দলীয় কার্যালয়ে বাদ মাগরিব উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কেক কর্তন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন দিনাজপুর- ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর নিকট মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। একই সঙ্গে জাতির শান্তি, উন্নতি ও সমৃদ্ধির উত্তরোত্তর বৃদ্ধিও কামনা করেও দোয়া করা হয়। কেক কর্তন ও দোয়া মাহফিলে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খাইরুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ শ্রী শিশির কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, যুবলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক খোরশেদ আলম, যুব মহিলা লীগের সাধারন সম্পাদক আমেনা বেগম, ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ প্রমুখ অংশ নেন