আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৮

আপডেট:

হাসান সৈয়দ, সিকৃবিঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ঠিক সামনে থেকে সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার এবং প্রক্টর, পরিচালক (ছাত্র পরামর্শ ও পরিচালনা), সিকৃবি জাতীয় দিবস উদযাপন কমিটি, শিক্ষক সমিতি, সিকৃবি হল প্রভোস্টবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ, ছাত্রলীগের নেতা-কর্মীসহ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ হল শাখা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের অংশগ্রহনে উৎসব মুখর পরিবেশে বিজয় র্যালি আরম্ভ হয় সকাল ৯টায়।বিজয় র্যালি শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিকৃবি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সিকৃবি উপাচার্য ।পরবর্তিতে ক্রমান্বয়ে পুষ্পস্তবক অর্পন করেন প্রক্টর, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারিসহ ছাত্রলীগের সকল স্তরের নেতা কর্মী এবং বিভিন্ন সংগঠন।পুষ্পস্তবক অর্পন শেষে প্রশাসনিক ভবনের পাশেই খেলার মাঠে বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মচারি, কর্মকরর্তা, শিক্ষার্থীদের আলাদা আলাদা খেলার আয়োজন করা হয়।খেলা শেষে অংশগ্রহণকারীদের হাতে পুরষ্কার তুলে দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।
বিজয় দিবস উপলক্ষ্যে সিকৃবিতে দিনব্যাপি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের বেশ কিছু আয়োজন ছিল। সাংস্কৃতিক সংগঠন কৃষ্ণচূঁড়া সাংস্কৃতিক সংঘ এবং বিনোদন সংঘ সমস্বরে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করে বিকাল ৪.৩১ মিনিটে। এর পর সন্ধ্যায় মোঃ আরশাদুল ইসলামের নির্দেশনায় মঞ্চায়ন হয় লুব্ধক থিয়েটারের নাটক “ক্ষ্যাপা পাগলার প্যাচাল”।