২৫, নভেম্বর, ২০২০, বুধবার | | ৯ রবিউস সানি ১৪৪২

চৌগাছায় নাজমা বেগম নামে মাদক সম্রাজ্ঞী আটক

আপডেট: অক্টোবর ২, ২০১৯

  • Facebook Share
চৌগাছায় নাজমা বেগম নামে মাদক সম্রাজ্ঞী আটক

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় নাজমা বেগম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ।
চৌগাছা থানা সূত্রে জানা যায়, থানার এস আই বজলুর রহমান গোপন সংবাদ এর ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার দিঘলসিংহ গ্রামের যাবজ্জীবন অর্থাৎ ৩০ বছর সাজা প্রাপ্ত আসামী হাফিজুর রহমানের স্ত্রী মাদক সম্রাজ্ঞী নাজমা বেগমকে গ্রেফতার করে। 
চৌগাছা থানার এস আই বজলুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, নাজমা বেগম সাজাপ্রাপ্ত পলাতক আসামী। সে ঢাকায় থাকে। মাঝে মাঝে গোপনভাবে উপজেলার মাশিলা গ্রামে জামায় বাড়ি বেড়াতে আসে এবং ঢাকায় চলে যায়। তাকে ধরার জন্য গোপন সূত্রে সোর্সকে কাজে লাগানো হয়। গোপন সোর্সের সূত্রে সংবাদ পেয়ে তাকে মাশিলা গ্রাম থেকে আটক করা হয়। আগামীকাল তাকে কোর্টে প্রেরণ করা হবে।