৯, আগস্ট, ২০২০, রোববার | | ১৯ জ্বিলহজ্জ ১৪৪১

কুমিল্লা ক্যান্টনমেন্ট মহাসড়কে লেগুনায় চাঁদাবাজি, আটক ৯

আপডেট: অক্টোবর ৭, ২০১৯

  • Facebook Share
কুমিল্লা ক্যান্টনমেন্ট মহাসড়কে লেগুনায় চাঁদাবাজি, আটক ৯

কুমিল্লা জেলা প্রতিনিধি//কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট রোডে শুক্রবার বিকেলে র‌্যাব-১১,সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগে ৯ জনকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত আটককৃতদের সাজা দেয়।

কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ সুত্রে জানায়, গত শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-১১,সিপিসি-২ অধিনায়ক নেতৃত্বে একটি দল ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কের মোড়ে অভিযান চালায়। এসময় যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগে ঘটনাস্থল থেকে ৯ জন কে আটক করে। পরে তাদের কুমিল্লা শাকতলা র‌্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়।
উল্লেখ্য ময়নামতি ক্যান্টনমেন্ট মহাসড়কে ছোট আকারের প্রতিটি মারুতি মাইক্রোবাস থেকে প্রতিদিন চাঁদাবাজরা কমপক্ষে সাড়ে ৪’শ টাকা করে আদায় করে আসছিল।

প্রতিদিন এই স্থান থেকে কোটবাড়ি,পদুয়ারবাজার বিশ্বরোড,কুমিল্লা শাসনগাছা, চান্দিনা, কংশনগর,দেবপুর,দেবীদ্বার পথে যাতায়াত কারী শত শত মারুতি,মাইক্রো,লেগুনা থেকে লাখ লাখ টাকার চাঁদা আদায় করত।