১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

ময়মনসিংহে পুলিশ – কলেজ ছাত্রদের মুখোমুখি অবস্থান ও সড়ক অবরোধ

আপডেট: জানুয়ারি ২৩, ২০১৯

  • Facebook Share
ময়মনসিংহে পুলিশ – কলেজ ছাত্রদের মুখোমুখি অবস্থান ও সড়ক অবরোধ

সাঈদ ইসলাম : বুধবার সকাল ৯.৫০ মিনিটে ময়মনসিংহ শহরের শ্যামাচরণ রায় রোডে মোটরবাইকের সংঘর্ষকে কেন্দ্র করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের ছাত্রদের সাথে পুলিশের মুখোমুখি অবস্থান এবং সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। একজন প্রত্যক্ষদর্শীর জবানিতে জানা যায়  শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের ইংরেজি বিভাগের প্রধান জনাব শেখ মোহাম্মদ শরিফুল আলমের বাইকের সাথে একটি মাইক্রোর হালকা ধাক্কা লাগাকে কেন্দ্র করে তিনি গ্রেপ্তার হন। খবরটি ছড়িয়ে পরলে ছাত্ররা উত্তেজিত হয়ে রাস্তায় নেমে আসে এবং টাউনহল মোড় থেকে শহরে প্রবেশের সবগুলো রাস্তা আটকে দেয়। 
ছাত্রদের দাবিতে শিক্ষক শরিফুল আলমকে ছেড়ে দেয়া হলে তার শার্টের বোতাম ছেড়া এবং শারিরীকভাবে হেয় করার অভিযোগ ওঠে। এই ঘটনায় পুলিশ তিন রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে এবং ছাত্ররা ‘পুলিশের চামড়া তুলে নেব আমরা’ বলে মুহূর্মুহূ স্লোগান দিতে থাকে।