জি.এম শরীফ মাছুম বিল্লাহ হাইমচর, প্রতিনিধি, চাঁদপুরঃ চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মদনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত সৈয়দ আহম্মদ গাজীর মৃত্যুতে তার অসহায় পরিবার মানবতার জীবনযাপন করছে। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মদ গাজী পরিবার সরকার থেকে মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া অন্য কোন সুযোগ সুবিধা পাচ্ছে না বলে তার পরিবার জানান। অসহায় সৈয়দ আহম্মদ গাজীর পরিবার তার চিকিৎসা বাবদ প্রচুর টাকা খরচ করে অসহায়ের মত পড়ছে। ঐ পরিবারটিকে স্বাভাবিকভাবে জীবন যাপনের জন্য সরকারেরর সহযোগীতায় কামনা করছি।
উল্লখ্য যে গত ৩০ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মদ গাজী ঢাকা ডায়াবেটিস হাসপাতালে ডায়াবেটিস আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ১ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মদ গাজীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এব্যাপারে মৃত সৈয়দ আহম্মদ গাজীর মোঃ জাকির আহম্মদ জানান আমার বাবা অসুস্থ্য হওয়ায় তার চিকিৎসা বাবদ অনেক টাকা খরচ হয়। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা হিসেবে সরকারীভাবে চিকিৎসা কোন সহযোগিতা পাইনি।আমার বাবা একজন মুক্তিযোদ্ধা হিসেবে একটি সরকারীভাবে বাড়ী পাওয়ার কথা থাকলেও আদৌ পাইনি। বাবার চিকিৎসা ব্যয় যোগাতে গিয়ে আমরা অনেক টাকা ঋনে পড়ে গেছি।সরকার আমাদের পাশে না দাড়ালে আমরা পথে বসতে হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন আমাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করার জন্য দৃষ্টি কামনা করছি।