আপডেট: জুলাই ২৪, ২০১৯

আপডেট:

খালেদ সাইফুল্লাহ(ঝালকাঠি):
সম্প্রতি সময়ে ছেলেধরা ও কল্লাকাটা গুজব ছড়িয়েছে সারা দেশে। তাই ‘পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে এটি একটি গুজব আর এ গুজবে বিভ্রান্ত না হয়ে ছেলে ধরা সন্দেহ হলে পুলিশকে খবর দিন’এ প্রতিপাদ্য সামনে রেখে মানুষকে সচেতন করতে ঝালকাঠিতে শুরু হয়েছে জেলা পুলিশের বিশেষ প্রচারণা।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে ঝালকাঠি বাসস্ট্যান্ডে সচেতনতাসভা করেছে জেলা পুলিশ। সভায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বক্তব্য রাখেন। তিনি বলেন, কোন অবস্থাতেই আইন হাতে তুলে নেয়া যাবে না। গুজবে কান না দিয়ে সন্দেহভাজন ব্যক্তির সম্পর্কে তাৎক্ষনিক ভাবে পুলিশকে জানতে হবে।
আজ থেকে জেলার ৪ উপজেলায় গুজব থেকে জনগনকে সচেতন করতে এবং কোথাও ছেলে ধরা সন্দেহ হলে আইন নিজেদের হাতে তুলে না নিয়ে তাৎক্ষনিক ভাবে পুলিশ কে জানাতে মাইকিংসহ প্রচারণা চলছে।
গুজব প্রতিরোধে ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের এ অভিনব গন সচেতনতায় জনগনের স্বত্ব স্ফুর্ত সাড়া পড়েছে।