২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

জামালপুরের শৈলেরকান্দা সালামাবাদ দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা সাইফুল মালেকের দাফন সম্পন্ন

আপডেট: অক্টোবর ১২, ২০১৯

  • Facebook Share
জামালপুরের শৈলেরকান্দা সালামাবাদ দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা সাইফুল মালেকের দাফন সম্পন্ন

জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর উপজেলার   শৈলেরকান্দা সালামাবাদ দরবার শরীফের (গদিনিশীন) পীর আলহাজ্ব মাওলানা সাইফুল মালেকের জানাযা নামাজ আজ বাদ জোহর দরবার শরীফ মাঠে অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজে সাবেক প্রতিমন্ত্রী  আলহাজ্ব মির্জা আজম এমপি, সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব মোঃ রেজাউল করিম হীরা, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি  আলহাজ্ব জিএসএম মিজানুর রহমান মিজান, যুগ্ম-সাধারণ  সম্পাদক সালেহ সফিক গেন্দা, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনসহ লক্ষাধিক মুসল্লি ও ভক্ত অনুসারী অংশ নেন। 
পরে দরবার শরীফের মসজিদের পাশে কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন।
পীর আলহাজ্ব মাওলানা সাইফুল মালেক গতকাল শুক্রবার দুপুরে নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১১৭ বছর।