৩, সেপ্টেম্বর, ২০২০, বৃহস্পতিবার | | ১৫ মুহররম ১৪৪২

শাবি উপাচার্যের উদ্দেশ্যে খোলা চিঠি পাঠালেন ২০১৩-১৪সেশনের ছাত্র মোহাম্মদ কাউছার

আপডেট: ডিসেম্বর ৫, ২০১৮

  • Facebook Share
শাবি উপাচার্যের উদ্দেশ্যে খোলা চিঠি পাঠালেন ২০১৩-১৪সেশনের ছাত্র মোহাম্মদ কাউছার

আজ রাত একটায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের স্বার্থে পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ব্যক্তিগত  “আমরা সাস্টিয়ানে” বিশ্ববিদ্যালয়ের বাস চালকদের সময় অবহেলা নিয়ে অভিযোগ তুলে খোলা চিঠি লিখে প্রকাশ করেন বাংলা বিভাগের ২০১৩-১৪সেশনের ছাত্র মোহাম্মদ কাউছার মিয়া। চিঠিতে তিনি লিখেন-

 

মাননীয় ভিসি স্যারের কাছে খোলা চিঠি-

আসসালামু আলাইকুম, স্যার।
স্যার,আমি মো. কাউছার মিয়া। আমি ২০১৩-১৪ ব্যাচের বাংলা বিভাগের একজন নিয়মিত ছাত্র।আমি যে সমস্যা নিয়ে বলতে চাচ্ছি সেটা হলো ক্যাম্পাস থেকে বাস ছাড়ার সময়।নিয়মানুযায়ী ক্যাম্পাস থেকে বাস ছাড়ে দুপুর ১২:১০,দুপর ১:১০,বিকাল ৪:১০,আবার বিকাল ৫:১০ এ। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে বাসচালকরা ২ থেকে ৩ বা কোনো কোনো সময় ৪ মিনিট আগেও ক্যাম্পাস থেকে বাস ছাড়ছে।আজও ৫:১০ এর বাস ৫:০৮ এ ছেড়ে দিয়েছিল।অন্য একদিন আমি দৌড়ে গিয়েও বাস ধরতে পারি নি।কারণ ওই দিনও বাস ঠিক ৫:০৮ এ ছেড়ে দিয়েছিলো।আজ আমার এক বন্ধু (শাহাদাত,নৃবিজ্ঞান বিভাগের)প্রতিবাদ করেছিল।তার
প্রতিবাদের উত্তরে বাস চলাক বলেছিলো সব বাস ছেড়ে দিয়েছে তাই আমিও ছাড়লাম।কিন্তু আমার প্রশ্নটা হলো ইদানিং কি বাস ছাড়ার সময় পরিবর্তন হয়েছে? ইদানিং বাস ছাড়ার সময় কী দুপুর ১২:০৫ বা ০৬ বা ০৭,দুপুর ১:০৫ বা ৬ বা ৭,বিকাল ৪:০৫ বা ০৬ বা ০৭,আবার বিকাল ৫:০৫ বা ৬ বা ০৭ করা হয়েছে? যদি করা হয়ে থাকে তাহলে আমার কোনো অভিযোগ নেই,স্যার।যদি না করা হয়ে থাকে তাহলে আমার অভিযোগটা দয়া করে আমলে নিবেন।আর যত দ্রুত সম্ভব এই সমস্যার আশু সমাধান করে আমাকে আপনার বাধিত করবেন।আর আমি বাচ্চা মানুষ।তাই ভুলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজ আর নয়, স্যার।
ইতি,
আপনার অত্যন্ত স্নেহের ছাত্র
মো. কাউছার মিয়া
বাংলা বিভাগ