বিয়ানীবাজারে প্রতিপক্ষের আঘাতে বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর খবরটি তার বড় ভাই এ প্রতিবেদককে মুঠোফোনে জানান। নিহত কলেজ শিক্ষার্থী হোসাইন আহমদ পৌর এলাকার মধ্য নিদনপুর গ্রামের ছমির উদ্দিনের পুত্র। সে বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র। ঘাতক বখাটে কিশোরের নাম সুমন আহমদ (১৬)। সে একই এলাকার মুহিব আলীর দশম শ্রেণির স্কুল পড়ুয়া পুত্র।
গত সোমবার বিকাল আনুমানিক ৩ ঘটিকার সময় বিয়ানীবাজার পৌর এলাকার নিদনপুর সরকারি বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, ছোট এক বাচ্ছাকে একই এলাকার মুহিব আলীর ১০ম শ্রেনীতে পড়ুয়া ছেলে সুমন খেলার ছলে কাদাচ্ছিলো, এতে বাধা দেয় কলেজ থেকে পরীক্ষা দিয়ে ফেরা সুমন আহমদ।
তখন দুইজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। হেটে হেটে নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালিয়ের সামনে হোসাইন আসলে ঘাতক সুমন অতর্কিত লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হোসাইনকে উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
তার অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক সিলেট ওয়েসিস হাসপাতালে তাকে প্রেরণ করা হয়। ওয়েসিস হাসপাতালে দুইদিন আইসিইউতে থাকার পর আজ বুধবার সকাল ৯ ঘটিকায় সে মৃত্যবরন করেন।
তার বড় ভাই হাসান ক্রন্দনরত অবস্থায় আহাজারি করে বলেন, আমার ভাই শহীদ হয়েছে। তার খুনীকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হউক। এদিকে গতকাল মঙ্গলবার রাতে নিহতের মা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছেন।