আপডেট: অক্টোবর ১৪, ২০১৯

আপডেট:

মোঃ শাহিদুল ইসলাম ভূঁইয়া (দেবিদ্বার প্রতিনিধি, কুমিল্লা)
মুরাদনগরে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে মুরাদনগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কাযার্লয়।এ দিবস উপলক্ষে রবিবারে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার অভিষেক দাশ।কামারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিনের উপস্থাপনায় এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খান, মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিল্লাল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকতার্ সূফি আহাম্মেদ, নিবার্চন কাযার্লয়ের অফিস সহকারী সাহাদাত হোসেন, শিক্ষক কামরুল হাসান, আফরোজা পারভীন প্রমুখ।