৩, মার্চ, ২০২১, বুধবার | | ১৯ রজব ১৪৪২

মেয়েদের গোপন ছবি প্রকাশের হুমকি দিয়ে লাখ টাকা হাতিয়ে নিতেন ওয়ার্ড ছাএলীগ নেতা আজাদ

আপডেট: অক্টোবর ১৪, ২০১৯

  • Facebook Share
মেয়েদের গোপন ছবি প্রকাশের হুমকি দিয়ে লাখ টাকা হাতিয়ে নিতেন ওয়ার্ড ছাএলীগ নেতা আজাদ

খোরশেদ আলম, চট্টগ্রাম
ফেসবুকের দুটি ফেইক আইডিতে নিজেকে পাইলট পরিচয় দিয়ে তাইজুল আজাদ (২৩) নামে এক যুবকে আটক করেছেন পুলিশ। তার বাড়ী চট্টগ্রাম সীতাকুন্ডে ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ ২নং ওয়ার্ড। সে বিভিন্ন মেয়েদের সঙ্গে অনলাইনে প্রেম করে ঘনিষ্ঠ হতেন।
সরল বিশ্বাসের সুযোগ নিয়ে চ্যাটিং করার সময় মেয়েদের গোপন ছবি হাতিয়ে নিতেন। পরে গোপন ছবি প্রকাশের হুমকি দিয়ে এসব মেয়েদের কাছ থেকে টাকা আদায় করতেন। এভাবে বিভিন্ন মেয়েদের কাছ থেকে ৫-৬ লাখ টাকা হাতিয়ে নেন।
সম্প্রতি তার বিরুদ্ধে সৌদি প্রবাসী এমন একজন ভিকটিম ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ একটি অভিযোগ দায়ের করে।
আর সেই অভিযোগের ভিত্তিতে তাইজুল আজাদকে রোববার (১৩ অক্টোবর) ডিএমপির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়।
এ বিষয়ে ডিএমপির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল হাসান বলেন, ‘ফেইক আইডি দিয়ে বিভিন্ন মেয়েদের সঙ্গে প্রেম করে তাইজুল আজাদ তাদের গোপন ছবি হাতিয়ে নিতেন। পরে, নানা ছলে বিভিন্ন সময়ে মেয়েদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। এক পর্যায়ে মেয়েরা টাকা দিতে না পারলে বা অপারগতা প্রকাশ করলে ঘনিষ্ঠ ছবি পরিবারের কাছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার হুমকি দিয়ে হাজার হাজার টাকা দাবি করতেন।
তিনি বলেন, ‘এভাবে সে বিভিন্ন মেয়েদের কাছ থেকে ৫-৬ লাখ টাকা আদায় করেছেন। সৌদি প্রবাসী এমন একজন ভিকটিমের অভিযোগে বাহরাইনের একটি হোয়াটসঅ্যাপ’র নাম্বারকে সামনে রেখে প্রযুক্তির বিশ্লেষণের মাধ্যমে তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় সাইবার আইনে মামলা দায়ের করা হয়েছে।
কেউ বুঝতে পারে না যে সে ভুল করতেছে, কারন প্রতারক সেভাবেই আপনাকে মেনটেন করবে। তাই এরুপ ফেসবুক ভালোবাসা থেকে সবাইকে সাবধান হওয়ার অনুরোধ রইল।