আপডেট: অক্টোবর ১৬, ২০১৯

আপডেট:

মোঃজাকির হোসেনঃবিশেষ প্রতিনিধি । মৌলভীবাজার। কাতারে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন মৌলভীবাজারের জুড়ি উপজেলার জুনেদ আহমেদ নামের এক যুবক।রোববার (১৩ অক্টোবর) কাতারের সময় সন্ধ্যার পর কাজ শেষে বাসায় ফিরে পানি পান করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি। রাতে বাংলাদেশ সময় প্রায় ১০ ঘঠটিকার সময় তার নিজ বাড়ি, মৌলভীবাজারের জুড়ি উপজেলায় পরিবারের কাছে জুনেদের মৃত্যুর খবর আসে। এমন দুঃসংবাদে জুনেদের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের বাড়িতে এসে আহাজারি করছেন স্বজনরা। জুনেদ জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের হোসেনাবাদ গ্রামের ব্যাবসায়ী আব্দুল হান্নানের দ্বিতীয় ছেলে।পরিবারের সদস্যরা জানান প্রায় আড়াই বছর আগে জীবিকার জন্যে তিনি কাতার যান।দুর্ঘটনার পর কাতারে জুনেদের প্রতিবেশীরা পুলিশকে খবর দেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জুনেদের এক নিকট আতিও জানান, তবে জুনেদর মৃতদেহ কবে দেশে পাটানো হবে জানতে চাইলে তিনি এ ব্যয়াপারে কেনো মন্তব্য করেন নি।