২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

১০ নং দক্ষিন গোবিন্দপুর ইউনিয়ন বি.এন.পি’র সম্মেলন অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ১৬, ২০১৯

  • Facebook Share
১০ নং দক্ষিন গোবিন্দপুর ইউনিয়ন বি.এন.পি’র সম্মেলন অনুষ্ঠিত

জি এম শরীফ মাছুম বিল্লা   চাঁদপুর প্রতিনিধি
ফরিদগঞ্জ উপজেলার ১০ নং দক্ষিন গোবিন্দপুর ইউনিয়ন বি.এন.পি র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।১৬ ই অক্টোবর (বুধবার) বিকেল ৪ টায়, উত্তর চররাঘবরায় সরকারী প্রাথমিক বিদ্যালয় (সিংহের স্কুল) মাঠে সম্মেলন এ অনুষ্ঠিত হয়।এতে ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল হান্নান মিয়া সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আজিজুর রহমান বলেন, শহীদ জিয়ার সৈনিকরা খুব দ্রুত খালেদা জিয়া কে কারামুক্ত করবে।
তিনি আরও বলেন- যারা ফরিদগঞ্জ উপজেলা বিএনপির মধ্যে বিভাজনের চেষ্টা চালাচ্ছে তাদের প্রতিহত করা হবে।সম্মেলনে উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জাকির হোসেন, শীর্ষ নেতা শাহ আলম মুকুল, মজিবুর রহমান মজু, কামরুল ইসলাম পাটওয়ারী উপজেলার সর্বস্তরের  নেতৃবৃন্দ।সম্মেলনে কন্ঠভোটের মাধ্যমে, আব্দুল হান্নান মিয়াকে সভাপতি,  নেছার আহম্মদ ভূঁইয়া কে সাধারন সম্পাদক, বিল্লাল হোসেন মেম্বারকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।