১, সেপ্টেম্বর, ২০২০, মঙ্গলবার | | ১৩ মুহররম ১৪৪২

টাঙ্গাইলে এস,পি পার্ক এর প্রথম বার্ষিকী পালিত

আপডেট: ডিসেম্বর ৫, ২০১৮

  • Facebook Share
টাঙ্গাইলে এস,পি পার্ক এর প্রথম বার্ষিকী পালিত

আপন আর্য্য, কালিহাতী, টাঙ্গাইল : কেক কাটা ও
আলোচনা সভার মধ্য দিয়ে এসপি পার্ক
টাঙ্গাইল এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী
পালন করা হয়েছে। বুধবার দুপুরে পুলিশ সুপার
ও এসপি পার্ক ব্যবস্থাপনা কমিটির
আহ্বায়ক সঞ্জিত কুমার রায়ের
সভাপতিত্বে এসপি পার্ক প্রাঙ্গনে এ
অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.
শহীদুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে
বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের ডিআইজি
নাবিলা জাফরিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,
পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ,
এসপি পার্ক ব্যবস্থাপনা কমিটির সদস্য
সচিব ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি
জাফর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার
শরিফুল হক , সেতু এনজিও সংস্থার নির্বাহী
পরিচালক মির্জা শাহাদৎ হোসেন ,
আলাউদ্দিন টেক্সটাইল প্রা . লিমিটেডের
ব্যবস্থাপনা পরিচালক দিলিপ কুমার সাহা,
এসপি পার্ক ব্যবস্থাপনা কমিটির সহ –
সভাপতি হারুন অর রশিদ, স্বাস্থ্য বিষয়ক
সম্পাদক এডভোকেট এস আকবর খান প্রমুখ।