আপডেট: অক্টোবর ২৫, ২০১৯

আপডেট:

আল্লাহ ও মহানবী (সাঃ) কে নিয়ে কুটুক্তিকারীর সর্বোচ্চ শাস্তি এবং ভোলায় নবী প্রেমিকদের হত্যাকান্ডের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির পঞ্চগড় জেলা সভাপতি মাওঃ মুবাশ্বির হোসাইনের নেতৃত্বে শুক্রবার জুমআর নামাজের পর পঞ্চগড় শের-ই বাংলা পার্ক থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় শের-ই বাংলা পার্ক সংলগ্ন চৌড়ঙ্গী মোড়ে এসে সমাবেশে অংশ নেয়। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল্লাহ, যুব আন্দোলনের সাধারণ সম্পাদক সোহেল রানা, শ্রমিক আন্দোলনের সভাপতি কামরুল হাসান প্রমূখ। এসময় তারা ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মহানবী (সাঃ) কে কুটুক্তি কারী হিন্দু যুবকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। বিক্ষোভ মিছিলে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন মসজিদের মুসল্লিরা অংশ নেয়।