২১, এপ্রিল, ২০২১, বুধবার | | ৯ রমজান ১৪৪২

ময়মনসিংহের ত্রিশালে যুবকের গলাকাটা উদ্ধার

আপডেট: অক্টোবর ২৬, ২০১৯

  • Facebook Share
ময়মনসিংহের ত্রিশালে যুবকের গলাকাটা উদ্ধার

ময়মনসিংহের ত্রিশালে ধানক্ষেত থেকে মামুন (১৪) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) উপজেলার রামপুর এলাকার কাজিরকান্দা ব্রিজের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মামুন উপজেলার বালিপাড়া ইউনিয়নের সোহেল মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, নিহত মামুন অটোরিকশা চালাত।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, সকালে ধানক্ষেতে এক কিশোর অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠায়।