২৫, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ৬ মুহররম ১৪৪২

উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিংডে উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা ২০১৯

আপডেট: অক্টোবর ২৭, ২০১৯

  • Facebook Share
উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিংডে উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা ২০১৯

সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলায় কমিউনিট পুলিশিংডে উপলক্ষে বণার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি, এই শ্লোগান সামনে রেখে উল্লাপাড়া মডেল থানা আয়োজন করেন কমিউনিটি পুলিশিংডে’র’ আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি। ২৬ অক্টোবর শনিবার সকালে আনন্দ শোভাযাত্রাটি থানা গেট থেকে শুরু করে  উপজেলার পৌর শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার থানা গেটে এসে শেষ হয়। তারপরে  উল্লাপাড়া মডেল থানা চত্বরে আলোচনা সভায় দায়িত্ব প্রাপ্ত অফিসার ইনচার্জ ও তদন্ত (ওসি) গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার গোলাম রহমান। আরোও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) মাহবুব হাসান,উপজেলা আ’লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, সরকারি আকবর আলী কলেজের সহকারি অধ্যাপক শামীম হোসেন ,সেকেন্ড অফিসার আসলাম হোসেন বিশ্বাস,সহকারি পরিদর্শনক রিপন সাহ  প্রমূখ ।