আপডেট: অক্টোবর ২৮, ২০১৯

আপডেট:

কোতয়ালী (ঢাকা) প্রতিনিধিঃ
রাজধানীর গুলশানে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালাচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-২ এর ৫৭ নম্বর সড়কের ১১/এ বাড়িতে এ অভিযান শুরু হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (উত্তর) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দুপুর সাড়ে ৪টার দিকে গুলশানের ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানে বাসার ছাদে একটি মিনি বারের সন্ধান পাওয়া গেছে। পাওয়া গেছে ক্যাসিনোর সরঞ্জামাদিও। এসময় একজনকে আটক করা হয়।