আপডেট: ডিসেম্বর ১৮, ২০১৯

আপডেট:

এহসান উদ্দিন, ফরিদপুর থেকে ঃ ফরিদপুরের ভাঙ্গায় অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ অভিযান-২০১৯-২০ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ভাঙ্গা সরকারী খাদ্য গুদামে কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন,বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন,সুধীন সরকার মঙ্গল,জেলা পরিষদ সদস্য শেখ শাহিন সহ অন্যান্যরা।