আপডেট: ডিসেম্বর ৬, ২০১৮

আপডেট:

মনোহরদী ও বেলাবো উপজেলা নিয়ে গঠিত নরসিংদী-৪ আসন। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির সরদার শাখাওয়াত হোসেন বকুল নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের নুরুদ্দিন খান নির্বাচিত হন। পরের ২০০১ সালের নির্বাচনে আবারো বিএনপির দখলে আসে আসনটি। এরপর ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের নুরুল মজিদ হুমায়ুন নির্বাচিত হন। সবশেষ নির্বাচনে মহাজোটের হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।
সরকারের সফলতা ও উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আগামী নির্বাচনেও এ আসনটিতে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ।
নরসিংদী মনোহরদী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায় বলেন, ‘নৌকা প্রতিক নিয়ে আমরা বিপুল ভোটে জয়ী হবো। জনগণ অবশ্যই আমাদের আবার ক্ষমতায় আনবে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার স্বার্থে।’
তবে আসনটি পুনরুদ্ধারে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
নরসিংদী মনোহরদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল খালেক বলেন, ‘আমাদের দল সংগঠিত। মানুষ যদি ভোট দিতে পারে, তবে নিশ্চয় আমরা ক্ষমতায় আসবো।তবে বিএনপির জয়নাল আবেদীন ও সর্দার সাখাওয়াত হোসেন বকুল দুজনই বিএনপি থেকে নির্বাচনের টিকিট প্রত্যাশি। মনোহরদীর লেবুতলা গাবতলী বাজার গুরে দেখা যায় চা স্টলে চায়ের ফাঁকে সাধারন মানুষের মাঝে নির্বাচনী আমেজ শুরু হয়েছে।দাবী তাদের একটাই যোগ্য প্রার্থি যাচাই।