১৮, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২৮ জ্বিলহজ্জ ১৪৪১

দেশের মানুষ পেট ভরে মাছ ভাত খাচ্ছে মোসলেম উদ্দিন এড.এমপি:

আপডেট: জুলাই ১৯, ২০১৯

  • Facebook Share
দেশের মানুষ পেট ভরে মাছ ভাত খাচ্ছে মোসলেম উদ্দিন এড.এমপি:

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :

দেশে প্রায় ১৭ কোটি মানুষ পেট ভরে মাছ ভাত খাচ্ছে। আমার স্বজনেরা সোনার বাংলা দেখে যাবে। বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এত উন্নত হবে কল্পনাও করা যায় না। বঙ্গবন্ধুর কণ্যা দ্বিগুণ সমুদ্রসীমা পেয়েছে। ৪শ ২০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ছোট মাছ উৎপাদন করা যায় কি না পরীক্ষা মূলকভাবে চেষ্ঠা করতে হবে। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ চত্বরে র‌্যালীর পর পোনা মাছ অবমুক্ত শেষে হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গণপরিষদ সদস্য এ্যাড. আলহাজ্ব মোসলেম উদ্দিন এমপি ‘জাতীয় মৎস্য সপ্তাহে’ তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত ইউএনও কামরুন্নাহার শেফা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আ: মালেক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন শর, পারভীন সুলতানা, থানা অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার পিপিএম (বার), আ’লীগ নেতা এড. ইমদাদুল হক সেলিম, মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান তালুকদার, ছাত্রলীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক সুজন রতন দে প্রমুখ অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন। সভাপরিচালনা করেন আওয়ামীলীগের নেতা আব্দুল কদ্দুস মাষ্টার।